প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জানুয়ারি, ২০২৬

মাইজদীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে লুটপাট

উপজেলা প্রতিনিধি, সদর :
লায়েন্স ক্লাব অব নোয়াখালী মাইজদীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কালে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মাইজদী কোর্ট স্টেশন এলাকায় শীতার্ত মানুষদের দুইশত কম্বল বিতরণকালে মাঝে হঠাৎ হট্টগোল লেগে যায়। এক পর্যায়ে মুহূর্তের মধ্যে দেড় শতাধিক কম্বল টানাহ্যাঁচড়া করে লুটপাট করে নিয়ে যায়। এই সময় পরিস্থিতি সামাল দিতে খুব কষ্ট করেছেন লায়ন্স ক্লাবের সদস্যরা। জানা যায় প্রতিবছর ন্যায় এবারও তারা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

আগামীতে আরো বেশি কম্বল বিতরণ করা হবে বলে তারা জানান। নোয়াখালী লায়েন্স ক্লাব এর সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল জানান, হঠাৎ করে কিছু লোকজন এসে জড়ো হয়ে কম্বল নিয়ে যায়। আগামীতে আমরা আরো বেশি আয়োজন করব। সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট হাজেরা পারভিন ও কোষাধ্যক্ষ এডভোকেট ইমাম হোসেন স্বপন বলেন, আজকের এই ঘটনা খুবই দুঃখজনক। মূলত শীতের কারণে ব্যাপক মানুষের সমাগম হয়েছে। এক পর্যায়ে লায়েন্স সদস্যদের হিমশিম খেতে হয়েছে। আগামীতে আরও বড় ধরনের আয়োজন করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর