প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জানুয়ারি, ২০২৬

দাগনভূঞায় প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মার সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শম্ভুনাথ কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা ডেইরী ফারমার্স এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন আলো, সাধারণ সম্পাদক আবু নাছের তুহিন, সহ সভাপতি আবু হায়দার পলিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী এবং উপজেলা বিভিন্ন এলাকার প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন। এসময় প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর