প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জানুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে অসহায় রোগীদের মাঝে নেবুলাইজার মেশিন বিতরণ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
মানবসেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানীগঞ্জে অসহায় ও দুস্থ রোগীদের মাঝে নেবুলাইজার মেশিন বিতরণ করেছে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এবং Serve for Smile। শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৬ জন দুস্থ রোগীর হাতে এসব নেবুলাইজার মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান, বিজিএমইএ-এর পরিচালক ও Serve for Smile-এর প্রেসিডেন্ট সাইফুল্যাহ মনছুর। তিনি বলেন:”মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও অসহায় মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য নিয়েই কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ইসলামী ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শুধু চিকিৎসাসেবা নয়, দরিদ্র রোগীদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করাও একটি নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তাদের।

হাসপাতালের পরিচালক মাওলানা মনিরুল ইসলাম বকুল তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ইসলামে মানবসেবাকে সর্বোচ্চ ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। সেই আদর্শ থেকেই তারা এসব কাজ পরিচালনা করছেন। এছাড়া মেডিনোভা ও চক্ষু হাসপাতালের পরিচালক মোকাররম হোসেন স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে তা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাপনী আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে রোগীদের মাঝে নেবুলাইজারগুলো হস্তান্তর করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর