প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জানুয়ারি, ২০২৬

চরপার্বতী রহমানিয়া মাদ্রাসায় নতুন সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
দ্বীনি ইসলামী শিক্ষার আলোচিত প্রতিষ্ঠান কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের রহমানিয়া মাদ্রাসায় নতুন সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে চরপার্বতী ইউনিয়নের মরহুম হাজী আসলাম মাস্টার বাড়ির দরজায় অবস্থিত রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নতুন শিক্ষার্থীদের সবক প্রদান এবং অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

রহমানিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. ইয়াসিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সোনাগাজী মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ইসমাইল হোসেন কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন এবং নতুন সবক প্রদান করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ও মেহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল হাকিম বিএসসি।

এছাড়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন

  • . এর আরও খবর