• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জানুয়ারি, ২০২৬

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন হাতিয়ার তামজিদ

হাতিয়া প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান তামজিদ। সংগঠনের সাম্প্রতিক কাউন্সিল ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। তার এই অর্জনে হাতিয়াসহ জেলার রাজনৈতিক ও ছাত্রসমাজে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। তামজিদ দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ছাত্র অধিকার, গণতন্ত্র, শিক্ষার ন্যায্যতা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে তিনি ছিলেন অগ্রভাগের কর্মী। মাঠের রাজনীতি থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই তার ত্যাগ, নিষ্ঠা ও নেতৃত্বগুণ কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে। এরই স্বীকৃতি হিসেবে তাকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তামজিদ হাতিয়ার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে ছাত্ররাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বিশ্বাস করেন, ছাত্ররাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ের একটি শক্তিশালী মাধ্যম। দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য সম্মান যেমন, তেমনি বড় দায়িত্বও। সংগঠনের আদর্শকে সামনে রেখে আমি সারাদেশের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যেতে চাই।

তার নির্বাচনে হাতিয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তামজিদের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ছাত্র অধিকার পরিষদ দেশের অন্যতম প্রভাবশালী ছাত্র সংগঠন হিসেবে শিক্ষাঙ্গনে ন্যায্য অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রশ্নে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। তামজিদের এই নতুন দায়িত্ব সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন

  • . এর আরও খবর