• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৬

হাতিয়ায় ডেভিলহান্ট কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আকট ২

উপজেলা প্রতিনিধি, হাতিয়া
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর অংশ হিসেবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি চৌকস দল হাতিয়া থানাধীন ১ নম্বর ক্ষিরোদিয়া ইউনিয়নের বলির ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হলে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও আটক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর