
স্টাফ রিপোর্টার :
সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকালে স্কুল ব্যাগ বিতরন কর্মসূচি ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মেরিন অফিসার মোহাম্মদ খালেদ আবু জোবায়েদ, হাজারীহাট আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবদুল আজিজ সায়েম প্রমুখ।
এসময় ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ কৃতি মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্যালেন্ডার ও শিক্ষা উপকরণ উপহার তুলে দেন।
আপনার মতামত লিখুন :