
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পক্ষে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে নারী-পুরুষ ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
গণসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটোওয়ারি (মামুন)। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের নেতা মো: জ্ঞাহীম খলিল। তিনি প্রগতি শিশু-কানন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করছেন।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন মো: নাছির, মো: আব্দুল বাতেন, অতিক উল্লাহ, মো: আবু কালাম, তরুণ, বাবুল মিজি, নূর হোসেন, ফিরোজ, রাজন, সাদ্দাম, ওয়াশিম, শাওন, ফাফরুল, আলাউদ্দীন, নূর হোসেন (কেন্টে কীটার), ফরাদ, রাজিব, ফয়েজ, জিল্লু, আজগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের লক্ষ্যে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। গণসংযোগকালে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও আগ্রহ লক্ষ্য করা গেছে বলে জানান নেতারা।
আপনার মতামত লিখুন :