প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা-স্বর্ণালংকার লুট

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় রতন চন্দ্রের বাড়িতে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা বাড়ির মূল দরজার দুটি তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ২০ হাজার টাকা এবং সাড়ে ৩ ভরির বেশি স্বর্ণালংকার লুট করে নেয়।

ঘটনার সময় বাড়ির মালিক রতন চন্দ্র ও তার পরিবার বাড়িতে উপস্থিত ছিলেন না। পারিবারিক কাজে ফেনী শহরে অবস্থান করছিলেন। শনিবার দেখা যায়, ঘরের ভেতরে আলমিরা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং বিভিন্ন আসবাবপত্র তছনছ করা হয়েছে।

এবিষয়ে রতন চন্দ্র বলেন, ‘আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল দরজার তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। সকালে স্থানীয়রা ফোন করলে বাড়িতে এসে দেখি সবকিছু লুট হয়ে গেছে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আমাদের টহল টিম তৎপর রয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর