প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৬

সেনবাগে ফসলী জমি থেকে মাটি কাটার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে অবৈধ ভাবে কৃষি জমির (টপ সয়েল) মাটি কেটে ব্রিকফিল্ডে সরবরাহের অভিযোগে আলাদা দইটি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মো: কামাল হোসেন ও মো: সুমনকে নামের দুই ব্যক্তির নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ভ্যেকু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার উত্তর কাদরা এলাকায় অভিযান চালিয়ে মো: কামাল হোসেনকে ৫০ হাজার টাকা ও ইয়ারপুর গ্রামের বটতলা ২ নং ওয়ার্ড মৌলঙ্গীতলা এলাকার মো: সুমনকে ২০ হাজার টাকা জরিমানা আদায় সহ একটি ভ্যেকু জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম ওই অভিযান পরিচালনা করে। এ  সময় সেনবাগ থানারএকদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জানান, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তাই কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান অভিযান অব্যহত থাকবে। নির্বাহী অফিসার আরো জানান, কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে মোটরযান আইনে ড্রাইভারের জরিমানা, ভেক্যুর ব্যাটারি জব্দ করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় দেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর