প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জানুয়ারি, ২০২৬

শীতনিদ্রা – অয়ন চৌধুরী

এক.
হঠাৎ উষ্ণতা অনুভব করতে শুরু করলো লিন্ড্রা। নিজের হাতের আঙ্গুলের রক্তপ্রবাহ তাকে আশ্চর্য করলো। কিছু স্মৃতি তার মস্তিষ্কে জাগ্রত হতে থাকল, তার দুই বছর বয়সী কন্যা শিশুর চেহারা চোখের সামনে ভাসছে। “133 years, 2 months, and 14 days have passed, captain,” রোবাট্রনটি বলে উঠল। আচমকা রোবাট্রনের যান্ত্রিক গলার সুরে লিন্ড্রার ঘোর ভাঙল। মনে মনে ভাবতে লাগলো, “১৩৩ বছর… ১৩৩ বছর শীতনিদ্রায় ছিলাম!” হঠাৎ আবার তার মেয়ের কথা মনে পড়ল। নিশ্চয়ই এতোদিনে সে আর হয়ত বেঁচে নেই (কিংবা থাকতেও পারে!)। নিজের সিলিকা ক্যাপসুল থেকে নেমে পড়ল লিন্ড্রা। আগেভাগেই মনে মনে একবার নিজের রুটিন ওয়ার্ক ভেবে নেওয়ায়, সেটা করতে তেমন সমস্যা হয়নি। রুটিন ওয়ার্ক শেষে মহাকাশযান ‘এপসিলন’-এর ফ্রন্ট ডেস্কের সামনে বসে পড়লো লিন্ড্রা; ১৩৩ বছরের খবরাখবর নিতে হবে যে! পেছনে দাঁড়িয়ে ছিলো, ব্যাটারি খুলে রাখায় নিষ্ক্রিয় রোবাট্রন-খানা।

দুই.
প্রথমেই মহাশূন্যে নিজেদের অবস্থান বের করতে হন্তদন্ত হয়ে পড়লো লিন্ড্রা। যতকিছুই হোক ১৩৩ বছর আগে এই কাজ হাতেনাতে করেছিলো সে, এর উপর আবার রোবাট্রনটিকে নিষ্ক্রিয় করে রেখেছে। শেষমেষ বের করলো, তাদের অবস্থান সৌরজগতের মধ্যেই! “যাক, হয়তো পৃথিবীতে ফেরা যাবে।” ইতিমধ্যেই লিন্ড্রা সিদ্ধান্ত নিলো, তার সহযোগীকে জাগিয়ে তুলবে। তাকে জাগিয়ে তুলতে হলে তো আবার ঐ হতচ্ছাড়া রোবাট্রনকে সক্রিয় করতে হবে। উপায় না পেয়ে শেষমেষ রোবাট্রনকে সক্রিয় করলো। সক্রিয় করতে না করতেই বকবক শুরু করলো ক্যাবল-সার্কিটের জঞ্জালটি।  ÒRobatron, listen to me very carefully,” বললো ক্যাপ্টেন লিন্ড্রা। ÒRoger, captain,” বলে উঠলো রোবাট্রন। “Do you recognize the number 12060?” “Yes, Captain. This is Mr. Cohen.” “Yes, you’re correct. Now your task is to wake up Mr. Cohen.” “Roger, captain.”। নির্দেশ দিয়ে পানীয় পান করতে চলে গেলো ক্যাপ্টেন লিন্ড্রা।

তিন.
রোবাট্রন তার ক্যাপ্টেনের নির্দেশ মোতাবেক মিশন ব্লু-বার্ডের সহকারী ক্যাপ্টেন ফ্রেড্রিক কোহেনকে জাগাতে গেলো। কিছুক্ষণ যান্ত্রিক কাজ করার পর রোবাট্রন খেকিয়ে উঠল, “Captain, we have a problem!” লিন্ড্রা কিছুটা বিরক্তবোধ করা সত্ত্বেও মি. কোহেনের ক্যাপসুলের সামনে এলো। ক্যাপসুলের সামনে এসে দাঁড়াতেই তার শিরদাঁড়া বরাবর শীতল রক্ত বয়ে যায়। মি. কোহেনের পালস রেট পাওয়া যাচ্ছে না।  He is dead! কিন্তু একি করে সম্ভব?! তার শারীরিক কোনো সমস্যা দেখা দিলে তো রোবাট্রন ঠিকই সামলে নিতো। ডেটাবেজ ঘেটে যায় আরো ৪৭ বছর আগে গত হয়েছেন আর্মেনীয় বংশোদ্ভূত মার্কিনী মহাকাশচারী মি. ফ্রেড্রিক কোহেন।

– অয়ন চৌধুরী

আরও পড়ুন

  • . এর আরও খবর