
উপজেলা প্রতিনিধি, সদর :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মাইজদী সদরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব জেলা শহর মাইজদীর সুপার মার্কেট সংলগ্ন মাঠে জেলা সিএনজি চালিত অটো রিকশা চালক সমিতির উদ্যোগেে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা সিএনজি চালিত অটো রিকশা চালক সমিতির সভাপতি মনজুর মাওলা কচ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব জনাব হারুনুর রশিদ আজাদ।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল, সৌদি আরব বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সিএনজি চালিত অটো রিকশা চালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :