প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৬

দাগনভূঞায় এনসিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

দাগনভূঞা প্রতিনিধি :
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় এনসিসি ব্যাংক পিএলসির উপশাখা আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ব্যাংকের শাখাটির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন। এসময়, পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সালাম, সাবেক ভাইস-চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার উপস্থিত ছিলেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে উপশাখার ইনচার্জসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের কাছে অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে এনসিসি ব্যাংকের শাখা ও উপশাখার কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দাগনভূঞা উপজেলায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এনসিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে।

তিনি এনসিসি ব্যাংকের প্রযুক্তি নির্ভর বিভিন্ন সেবার কথা তুলে এলাকার খুচরা ও পাইকারী ব্যবসায়ী ও পেশাজীবীদের এই শাখা হতে সেবাসমূহ গ্রহণের আহ্বান জানান। খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজামউদ্দিন বলেন, বর্তমানে ব্যাংকিং সেক্টরে এনসিসি ব্যাংক স্বচ্ছ ও শীর্ষস্থানীয় অবস্থান তুলে ধরেন। তারা এনসিসি ব্যাংকের বর্তমানের শক্তিশালী আর্থিক ভিত্তি তথা এর ঋণ-আমানত অনুুপাত, ক্রেডিট রেটিং এ উন্নত অবস্থান এবং সিএসআর কর্মকান্ডসহ দক্ষ ব্যবস্থাপনা কার্যক্রমের কথা তুলে ধরেন। অত্র এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ দাগনভূঞা উপশাখার মাধ্যমে উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এম শামসুল আরেফিন বলেন, প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায় উন্নততর গ্রাহক সেবা প্রদানে এনসিসি ব্যাংক অ্যাপ ভিত্তিক প্রযুক্তির ব্যবহারসহ যুগোপযোগী ব্যাংকিং ব্যবসায় অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় করপোরেট, রেমিট্যান্স এর পাশাপাশি রিটেইল ও এসএমই, ইসলামিক ব্যাংকিং, নারী ব্যাংকিং এবং সাসটেইনেবল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে এনসিসি ব্যাংক ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত হয়েছে।

উপশাখাটি অত্র এলাকার ব্যবসায়িক কার্যক্রমে বিশেষত এসএমই এবং রেমিট্যান্সসহ অন্যান্য খাতের সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় দাগনভূঞা উপশাখার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন ভূঁঞাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর