প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৬

হাতিয়ায় ছাত্রশিবিরের সাথী সমাবেশ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
বিশেষ দাওয়াতি ছাত্রসংযোগ মাস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে সাথী সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ রোডসংলগ্ন একটি স্থানীয় অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে নানা জুলুম-নির্যাতনের মুখোমুখি হলেও কখনো বাতিলের কাছে মাথা নত করেনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে হাতিয়া আসনে দশদলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশদলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদ। তিনি বলেন, আমাদের আন্দোলন আধিপত্যবাদের বিরুদ্ধে। এই লড়াইয়ে ইসলামী ছাত্রশিবিরের সাথীদের সাহসী ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইনশা আল্লাহ।

হাতিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি আবদুল ওহাব বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা দক্ষিণ ছাত্রশিবির সভাপতি হাফেজ সাইফুর রসূল ফুহাদ, হাতিয়া পৌরসভা জামায়াতের আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, সাবেক জেলা সভাপতি হেদায়েত উল্লাহ মাসুদ, হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজগর আলী রবিন, হাতিয়া দক্ষিণ সভাপতি আশিকুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা গণসংস্কারের পক্ষে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর