
নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় অবস্থানরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে “বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম (BNSF)” নামে একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজার মিডিয়া গলি সংলগ্ন একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে মগবাজারে সংগঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় সভার সর্বসম্মতিক্রমে আগামী ছয় মাসের জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা জানান, বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক কর্মীদের এক ছাতার নিচে এনে ঐক্যবদ্ধভাবে সংস্কৃতি চর্চা ও বিকাশ ঘটানো, নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশ ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং সাংস্কৃতিক কর্মীদের সুখ-দুঃখে পাশে থাকা।
প্রাথমিক কমিটিতে জনপ্রিয় অভিনয় শিল্পী ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর মিয়া বাড়ির কৃতি সন্তান মুকিত জাকারিয়াকে আহ্বায়ক এবং গীতিকার, সাংবাদিক ও নাট্য নির্মাতা জিয়া উদ্দিন আলমকে সদস্য সচিব করা হয়।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিনয় শিল্পী জহির আব্বাস চৌধুরী, নাট্য প্রযোজক নাহিদুর রহমান, নাট্যকার ও গীতিকার ফেরারী ফরহাদ এবং অভিনয় শিল্পী তানভীর মাসুদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আহসান আলমগীর (নাট্যকার), শাহ নেওয়াজ সজীব (নাট্য নির্মাতা), ফাতেমা তুজন জহুরা ঐশী (সঙ্গীত শিল্পী), এন আই বুলবুল (গীতিকার ও সাংবাদিক), ইয়াসমিন লাবণ্য (সঙ্গীত শিল্পী), সেলজুক তারিক (অভিনয় শিল্পী), মো. জহিরুল হক (অভিনয় শিল্পী), নাসিমা আক্তার (সংস্কৃতিক সংগঠক), আরাবী নোমান (অভিনয় শিল্পী), হামিদ রনি (নাট্য নির্মাতা ও সাংবাদিক), মো. ওমর চৌধুরী (নাট্য নির্মাতা), পারভেজ মোল্লা (নির্মাতা), ইকরামুল হক (চলচ্চিত্র প্রযোজক), ওয়াহিদ চৌধুরী (নাট্য নির্মাতা) এবং আলাউদ্দিন হক (সঙ্গীত পরিচালক)।
নবগঠিত এই সংগঠনের মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর সংস্কৃতি চর্চা ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :