
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে অভিষেক অনুষ্ঠিত। শনিবার ২৪ জানুয়ারি বিকেলে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের আয়োজনে রায়পুর পৌর এলাকার গুহা চাইনিজ সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রবাসী প্রাক্তন ছাত্রদলের সভাপতি এইচ এম মোরশেদ ফারুক সভাপতিত্ব করেন। সাবেক ছাত্রনেতা মুকুল পাটোয়ারী ও রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হারুনুর রশিদ হিরো,জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হাসান লিংকন, উপজেলা বিএনপি সভাপতি নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব শফিকুল আলম আলমাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :