
তারিক আজিজ পিঞ্জর :
রবিবার (২৫ জানুয়ারি) সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়ায় ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হাসিম মিকারের নেতৃত্বে পুরুষ ও মহিলা মোট ৮৫ ব্যাক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন আব্দুল হালিম বাদশা, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শাহ এমরান, আবু তাহের মেম্বার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, ২ নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি হারুনুর রশিদ, মাওলানা নজির আহমদ, বাদশা আলম, যুবদল নেতা মোঃ ইউসুফ, আবদুর রহিম সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :