প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৬

পূর্ব চরমটুয়ায় কৃষকের পানি সেচের পাম্প চুরির হিড়িক, স্থানীয় প্রশাসন ভীতসন্ত্রস্ত

হারুনুর রশিদ, রির্পোটার :
সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়ায় প্রতিদিনই কৃষকের পানি সেচের পাম্প চুরির হার ব্যাপক হারে বাড়ছে। গত কয়েক মাসে চুরি হওয়া পাম্পের প্রেক্ষিতে কৃষকরা দিশেহারা হয়ে উঠছেন। ফসল উৎপাদনে পাম্পের ব্যবহার আধুনিক কৃষিকাজে অবিচ্ছেদ্য। পাম্প চোর চক্রের দৌরাত্মে  কৃষক হয়ে উঠছেন ভালো ফলনের ব্যাপারে নিরাশ।

এ অবস্থায় স্থানীয় প্রশাসনকে অভিযোগ জানানো হলে চোর চক্রের সন্ধান মিললেও উপযুক্ত বিচার নিশ্চিত ও পাম্প চুরির প্রবণতা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন পুরোপুরি অপারগ, অধিকন্তু চোরচক্রের রাজনৈতিক প্রভাবে ভীতসন্ত্রস্ত বলে স্থানীয়সূত্রে  জানা যায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর