
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহানের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মঙ্গলবার (২৭ জানুয়ারি) উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নুরুল হুদা হানু, ১৯ নং ইউনিয়ন চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহ এমরান, মাস্টার ছালাউদ্দিন, মাওলানা নজির আহমদ, ডাঃ ফারুক, যুবদল নেতা আব্দুর রহিম,যুবদল নেতা ইউসুফ, বাদশা আলম বাসু, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি নূর নবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীবৃন্দ।
সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরীর সভাপতি কে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি ২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :