
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
২৬ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় কবিরহাট উপজেলায় কবিরহাট বাজারে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নোয়াখালী -৫ আসনে এমপি প্রার্থী কামাল উদ্দিন পাটারীর তারা মার্কার সমর্থনে কবিরহাট বাজার গণসংযোগ করে। গন সংযোগ শেষে কবিরহাট হাট বাজার জিরো পয়েন্টে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন আমি এমপি হলে কবিরহাটে বাস স্ট্যান্ড করবো, কবিরহাট বাসীর যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান করবো,মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল,স্বাধীনতার স্বপ্ন পূরণে কবিরহাট বাসীর উন্নয়নে আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা মার্কার ভোট দিয়ে জয় যুক্ত করবেন।
এসময় দলের কেন্দ্রীয় সেক্রেটারি জহির উদ্দিন স্বপন বলেন ৭১ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আর ২৪ আমাদের লালিত স্বপ্ন এ স্বপ্ন পুরনে আপনারা তারা মার্কার নোয়াখালী ৫ আসনে ভোট দিয়ে কামাল ভাই কে জয়যুক্ত করবেন।
তারা মার্কা সমর্থনে নেতা কর্মী,বাজারের ব্যবসায়ী, সহ এলকাবাসী একত্রিত হয়ে এক আনন্দ মূখর পরিবেশ তৈরি করেন।
আপনার মতামত লিখুন :