প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৬

সোনাইমুড়ীতে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পক্ষে সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া চেয়ে এ কর্মসূচি পরিচালনা করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোনাইমুড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষকদলের সদস্য মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এবং সোনাইমুড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুনের নেতৃত্বে গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং এলাকায় ব্যারিস্টার খোকনের উন্নয়নমূলক ভূমিকা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। নেতারা বলেন, এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দেশের ক্রান্তিকালে গণতান্ত্রিক শক্তিকে আরও সুসংগঠিত করতে ব্যারিস্টার খোকনের হাতকে শক্তিশালী করা জরুরি।

প্রচারণায় উপস্থিত ছিলেন কেন্দ্র আহ্বায়ক মো. নাদির মজুমদার, কেন্দ্র সদস্য সজিব, মো. সাজু মিজি, আব্দুল মান্নান ভূঁইয়া, আবুল কালাম কারী, বাবুল মিজি ও নূর হোসেন মনদার। এছাড়া মামুন সওদাগর, আব্দুল রহমান পাটোয়ারী, আব্দুল বাতেন, আতিক উল্লাহ, আবু তাহের স্বর্ণকার এবং জিল্লুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

তৃণমূলের নেতাকর্মীরা জানান, নির্বাচনি মাঠে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও জোরদার করা হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সাধারণ ভোটারদের প্রতিক্রিয়াও ইতিবাচক বলে দাবি করেন তারা।

এদিকে প্রচারণার সময় ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের তাৎপর্য এবং বিএনপির নির্বাচনি অবস্থান তুলে ধরা হয়। সংশ্লিষ্ট নেতারা বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে।

গণসংযোগের মাধ্যমে ইউনিয়নজুড়ে নির্বাচনি মাঠ আরও সরব হয়ে ওঠে। ভোটাররা প্রচারণা কর্মসূচিকে স্বাগত জানান এবং ব্যারিস্টার মাহবুব খোকনের পক্ষে শুভ কামনা করেন বলে জানান আয়োজকরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর