প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৬

ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতের দাবি জামায়াত প্রার্থীর

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি ২০২৬) ঘিরে নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনে উত্তেজনা চরমে পৌঁছেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্যাহ অভিযোগ করেছেন পুরোনো নির্বাচনের (২০১৮ ও ২০২৪) সময় ঢোকানো দেশি-বিদেশি অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। ফলে ভোটকেন্দ্রগুলোতে অস্ত্রের ভয়ে ভোটাররা কাঁপছে ভোটাধিকার হরণের গুরুতর আশঙ্কা দেখা দিয়েছে! রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে লিখিত আবেদন জমা দিয়ে প্রার্থী দাবি করেছেন সোনাইমুড়ী উপজেলার নিম্নলিখিত তিন ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোকে অবিলম্বে ‘অতি ঝুঁকিপূর্ণ’ঘোষণা করা হোক ৮নং সোনাপুর ইউনিয়ন ৯নং দেওটি ইউনিয়ন ১০নং আমিশাপাড়া ইউনিয়ন

আবেদনে উল্লেখ সাবেক সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অভিযান চালিয়ে অনেক অস্ত্র উদ্ধার করলেও উল্লেখযোগ্য পরিমাণ এখনো সাধারণ মানুষের হাতে রয়ে গেছে। এতে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়েছে এবং কেন্দ্রভিত্তিক সহিংসতার মাধ্যমে ভোট ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাওলানা ছাইফ উল্যাহ বলেন  এই তিন ইউনিয়নের মানুষ অস্ত্রের মুখ দেখে ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছে। নির্বাচন সত্যিকারের সুষ্ঠু করতে হলে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা অত্যন্ত জরুরি। ভোটারদের নিরাপত্তা ছাড়া গণতন্ত্র অর্থহীন! জেলা রিটার্নিং কর্মকর্তা আবেদন গ্রহণের কথা নিশ্চিত করে জানিয়েছেন যথাযথ নিয়ম অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দাঁড়িপাল্লা সমর্থকদের মধ্যে এ আবেদনকে স্বাগত জানানো হলেও অন্য প্রার্থী বা দলগুলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ভোট গ্রহণের দিন ঘনিয়ে আসায় নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এখন চাপ যাতে অস্ত্রের ছায়া ছাড়াই শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত হয়। এমন অভিযোগ কি নির্বাচনকে আরও উত্তপ্ত করে তুলবে? নোয়াখালী-১ আসনের ভোটাররা এখন শুধু নিরাপদ ভোটের অপেক্ষায়!

আরও পড়ুন

  • . এর আরও খবর