প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৬

চরমটুয়ায় কৃষক দলের দুই নেতার স্থগিত পদ পুনর্বহাল

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলার ১নং চরমটুয়া ও ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের দুইজন কৃষক দল নেতার স্থগিত পদ পুনর্বহাল করা হয়েছে। তারা হলেন ১ নং চরমটুয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নুরুন্নবী ও ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব নূর আলম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ভূঁইয়া বাড়ির দরজায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এ ঘোষণা দেন নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ। সমাবেশটি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহানের সমর্থনে অনুষ্ঠিত হয়। ঘোষণাকালে জেলা কৃষক দলের আহ্বায়ক বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের স্বার্থে ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দুই নেতার পদ পুনর্বহাল করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মধ্যবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছিল।

সমাবেশে জেলা উপজেলা কৃষক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর