প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৬

উত্তর সোনাপুরে যুব নারী সমাজ উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলার উত্তর সোনাপুরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের প্রতীক যুব নারী সমাজ উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) এ মতবিনিময় সভায় যুব নারী উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী যুব সংগঠন ফোরামের সভাপতি জাকির হোসেন।

নোয়াখালী বিউটি পার্লার এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও যুব নারী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মারজাহান বেগমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন নোয়াখালী যুব সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাসান রিপন, বাধের হাট যুব কন্যা সংস্থার সভাপতি মাহবুবুর রহমান, বিউটি পার্লার এসোসিয়েশনের সভাপতি ফেন্সী হোমায়রা, এন কে টেলিভিশনের পরিচালক সালাউদ্দিন সুমন, নোয়াখালী যুব সংগঠন ফোরামের সহ সভাপতি আমেনা আক্তার মুনা, বিউটি পার্লার এসোসিয়েশনের অর্থ সম্পাদক নাছরিন আক্তার, যুব নারী সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবা সুলতানা।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম নিয়ে নিয়ে পর্যালোচনা করেন এবং সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। আগত অতিথিরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর