
উপজেলা প্রতিনিধি, সদর :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নোয়াখালী আগমন উপলক্ষ্যে শহরে সকল সকল প্রস্তুতি সম্পন্ন করে স্বাগত মিছিল করেছে জেলা জামায়াত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুধারাম মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি বোরহান উদ্দিনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জামায়াত আমির ডা.শফিকুর রহমান নোয়াখালীবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণ দেবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী এবং কেন্দ্রীয় তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমন।
নোয়াখালীতে জামায়াতের আমিরকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান দলটির জেলা আমির ও নোয়াখালী-৪ আসনের দলটির মনোনীত প্রার্থী ইসহাক খন্দকার।
তিনি বলেন, ‘আগামীকালের জিলা স্কুল মাঠের নির্বাচনি জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে। জামায়াতে ইসলামীর সঙ্গে ১১ দলীয় জোটের নেতারাও এ সভায় উপস্থিত থাকবেন। জনসভাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও সক্রিয় থাকবে।
আপনার মতামত লিখুন :