• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৬

ঠাকুর রামচন্দ্র দেবের জন্মতিথি উৎসবে অশালীন আচরণে আটক ১

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদী বাজারে ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৬ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে আয়োজিত উৎসবে নারী ভক্তদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩ টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উৎসবের ভিড়ের সুযোগ নিয়ে ওই ব্যক্তি একাধিক নারীর গায়ে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করার চেষ্টা করেন।
বিষয়টি উপস্থিত লোকজনের নজরে এলে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভক্তরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে সুধারাম মডেল থানায় নিয়ে গিয়ে হেফাজতে প্রেরণ করে। ঘটনার পর উৎসব প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে আয়োজক ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনার পর উৎসবস্থলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার অহোরাত্র শ্রী শ্রী নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। একই দিনে দুপুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে বিহিত পূজা, আরতি ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে শ্রী শ্রী নামযজ্ঞ সমর্পণ ও নগর পরিক্রমার মাধ্যমে ধর্মীয় এই মহোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

  • . এর আরও খবর