• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৬

মোশারেফ গ্রামার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার প্রদান

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে মোশারেফ গ্রামার স্কুলে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হানিফ মুরাদ। বিশেষ অতিথি ছিলেন স্কুলের দাতা সদস্য সাখাওয়াত হোসেন।
প্রধান শিক্ষক রোকশানা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক নুসরাত জাহান ও ফাতিহা সুলতানা।
নির্ধারিত নিয়মে সকল আনুষ্ঠানিকতার সাথে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়। সেই সাথে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করা হয়।

প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে জানান জাতীয় শিক্ষা সপ্তাহ জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোশারেফ গ্রামার স্কুলের শিক্ষার্থী জাহরা আলমগীর ও কৃত্তিকা সজল জেলা, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়। এরপর কৃত্তিকা সজল বিভাগীয় পর্যায়ে লোকনৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। এটি তাঁদের বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। তিনি সকল শিক্ষার্থীদের পাঠে মনোযোগের পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য আরও সচেষ্ট হতে আহ্বান করেন।

উল্লেখ্য, মাইজদী নতুন বাসস্যান্ডে অবস্থিত মোশারেফ গ্রামার স্কুল ইংরেজি ভার্সনে পরিচালিত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০ বছর ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এর ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় সাড়ে চারশত। শিক্ষক ও স্টাফ আছেন ৪৫ জন। এই প্রতিষ্ঠানের অনেক ছাত্র ছাত্রী ইংরেজি ভাষায় দক্ষ ও প্রতিষ্ঠিত হয়ে দেশে বিদেশে ছড়িয়ে আছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর