• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৬

দাগনভূঞায় ইউসিসিএ লিঃ ৩৮তম বার্ষিক সাধারণ সভা

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিআরডিবির চেয়ারম্যান নজির আহাম্মদের সভাপতিত্বে ও উচ্চমান সহকারী নিজাম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান মজুমদার,সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিআরডিবি ভাইস চেয়ারম্যান রহিম উল্যাহ বাবুল, সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী, খুশিপুর কৃষক সমবায় সমিতির সভাপতি আবুল বাশারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর পক্ষ থেকে শ্রেষ্ঠ সমিতির ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর