
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক ঐতিহাসিক যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চর পার্বতী চৌধুরীহাট ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে আদর্শ, ঈমান ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা।
ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি নাজমুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
সমাবেশের প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ. এম. নূর আলম ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মো. ইউসুফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম, চর পার্বতী ইউনিয়ন আমির ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. হানিফ, নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শারাফাত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাস্টার ইমাম হোসেন, নূর আলম মামুন, আবদুল্লাহ, ছাত্রনেতা নূর হোসেন রকি, যুব নেতা নূর নবীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য নেতাকর্মী ও তরুণ অংশগ্রহণকারী। সমাবেশে বক্তারা বলেন, ইনসাফভিত্তিক সমাজ গঠনে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সমাবেশ চর পার্বতী ইউনিয়নের রাজনৈতিক ও আদর্শিক পরিমণ্ডলে নতুন গতি সঞ্চার করেছে।
আপনার মতামত লিখুন :