• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করে, তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, যা দলের নীতিমালা ও সংবিধানের পরিপন্থী।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ভিপি মফিজুল ইসলামকে অব্যাহতি দিয়েছিল। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়। একই সঙ্গে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনকেও বহিষ্কারের আদেশ দেওয়া হয়। সন্ধ্যায় বহিষ্কারের চিঠির একটি কপি সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে তুলে দেন সেনবাগ উপজেলা বিএনপির নেতারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর