প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা, দরজা ভাঙার চেষ্টা ব্যর্থ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে দরজা ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাতদল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ হামছাদী ইউনিয়নের ইয়ারপুর এলাকার হোসেন আলী মিজি বাড়ির প্রবাসী আহসান উল্লাহর বাড়িতে গভীর রাতে ডাকাতদল হামলা চালায়। তারা প্রথমে বাড়ির সামনে থাকা ফলের গাছ কেটে ফেলে এবং সীমানা প্রাচীর (বেড়া) ভেঙে ফেলে। পরে দরজা ভাঙার চেষ্টা করে। তবে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

ভুক্তভোগী আহসান উল্লাহর পরিবারের সদস্য ওমর ফারুক জানান, “ঘটনার পর থেকেই আমরা ভয় ও আতঙ্কে আছি। তাই থানায় অভিযোগ করেছি। তবে ডাকাত দলের কাউকে চিনতে পারিনি, এজন্য অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।”

সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উৎপল চন্দ্র সরকার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর