প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৬

‘নির্বাচনে লিথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের সময় বিজিবি কোনো অবস্থাতেই লিথাল ওয়েপন ব্যবহার করবে না।’

শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচন বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘অত্যন্ত কম শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। প্রতিটি সংসদীয় আসনে বিজিবির বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব বেস ক্যাম্পে যে কেউ অভিযোগ বা তথ্য দিতে পারবেন, যাতে দ্রুত কুইক রেসপন্সের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘যেকোনো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সেক্টর পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে, যাতে কোনো মহল নির্বাচনকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা দেখছে না বিজিবি বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

আরও পড়ুন

  • . এর আরও খবর