
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মানবিক ব্যক্তিত্ব, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আসিফ মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের সেক্রেটারি জাহাঙ্গীর সরওয়ারদি, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামান উদ্দিন বাবলু, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুর হক আলো রাজ, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ, সাবেক সহসভাপতি বশির আহমেদ, চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি মানিক, সাবেক ছাত্রনেতা হারুন, কাবিলপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন দুলাল, স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি সামছুর হক সামু, শায়েস্তানগর ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কালাম বতু, বিএনপি নেতা শিবলু, যুবদল নেতা রেজাউল হক সেলিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :