প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৬

চাটখিল উপজেলায় ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

উপজেলা প্রতিনিধি, চাটখিল :
আত্মমানবতার সেবায় নিয়োজিত ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চাটখিল-সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শনিবার সকালে সোনাইমুড়ী সরকারি কলেজ অডিটরিয়ামে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চাটখিল-সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩৩৪ জন বৃত্তি লাভ করে। এর মধ্যে ২০ জন ট্যালেন্টফুল এবং বাকিরা সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও নগদ টাকা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক এম. হোসেন, ফাউন্ডেশনের পরিচালক গোলাম মাওলা, সাবির মোহাম্মদ ইউসুফ, সোনাইমুড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. ইমরান হোসেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফাউন্ডেশনের চাটখিল উপজেলা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কামাল আজাদ, সোনাইমুড়ী উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজদ্দৌলা প্রমুখ।

উল্লেখ্য, ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আত্মমানবতার সেবায় কাজ করে আসছে। বিশেষ করে শূন্য নিরক্ষরতা, শূন্য চিকিৎসাহীন মৃত্যু, শূন্য গৃহহীন, শূন্য কর্মহীন—এই ‘৫ শূন্য’ লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করে। বর্তমানে তাদের কর্মকাণ্ড দেশীয় গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর