
সোনাইমুড়ি প্রতিনিধি
মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে শনিবার জয়াগ গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটে দিনব্যাপী “স্বাস্থ্যসেবা ক্যাম্প–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ট্রাস্টের সচিব রাহা নব কুমারসহ কর্মকর্তা-কর্মচারীরা গান্ধীর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ ও নীরবতা পালন করেন।
বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলা ক্যাম্পে ৮০৫ জন রোগী চিকিৎসা নেন।
আপনার মতামত লিখুন :