
উপজেলা প্রতিনিধি, সদর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে জেলার সব নির্বাচনী এলাকায় একযোগে টহল শুরু হয়।
সেনাবাহিনীর মেজর ওয়াসিফ বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”
আপনার মতামত লিখুন :