প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার সকাল সোয়া ১১টার দিকে বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান অভিযোগ করেন, “ধানের শীষ প্রতীকের সমর্থকরা আমার অফিসে হামলা চালিয়েছে।”
ওসি মো. কবির হোসেন বলেন, “ভাঙচুর হয়নি, তবে হাতাহাতির ঘটনা ঘটেছে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর