• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২৬

হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ২ কোটি টাকার ক্ষতি

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া প্রতিনিধি :

হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এক ক্রেতার হাতে থাকা সিগারেটের ফুলকা পেট্রলে পড়ে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের বিলম্বিত উপস্থিতিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে প্রাণহানি ঘটেনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর