
উপজেলা প্রতিনিধি, সদর :
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ৪১তম বিসিএস (পুলিশ ক্যাডার) এ উত্তীর্ণ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ও মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন নবনিযুক্ত দুই শিক্ষানবিশ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
জেলায় নতুন এএসপি হিসেবে যোগদানকে স্বাগত জানিয়ে পুলিশ সুপার তাদের দায়িত্ব পালনে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :