
উপজেলা প্রতিনিধি, সদর
কাঁচি মার্কায় ভোট দিয়ে গণআন্দোলনের শক্তিকে বিকশিত করার আহ্বান জানিয়েছে বাসদ (মার্কসবাদী) নেতৃবৃন্দ। সোমবার (২ ফেব্রুয়ারি) মাইজদী শহীদ মিনার প্রাঙ্গনে বিকাল ৪ টায় বাসদ (মার্কসবাদী)র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন করেন বাসদ (মার্কসবাদী) জেলার সমন্বয়ক এবং নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিটুল তালুকদার, জনসভা পরিচালনা করেন মাহবুবুর রহমান সোহাগ।
বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদীর)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা কমরেড মাসুদ রানা, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুনতাহার বেগম (প্রীতি)।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ইন্দ্রানী ভট্রাচায্য সোমা, জেলা পার্টির প্রাক্তন আহবায়ক মতিন উদ্দিন আহমেদ।
বক্তারা বলেন, লড়াই সংগ্রামের অংশ হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি।নির্বাচিত হোক বা নাহোক বাসদ (মার্কসবাদী) জনজীবনের দাবি নিয়ে তার নীতি আদর্শ নিয়ে লড়াই করে যাবে।
তারা বলেন, রাজনীতির কেন্দ্রে আজ মানুষের কথা নেই আছে লুটপাট, দুর্নীতি, পেশি শক্তির ব্যবহার। এর বিপরীতে নেতৃবৃন্দ ৯০ ভাগ গরীব, মেহনতি মানুষের রাজনীতি প্রতিষ্ঠার লড়াইয়ের কথা বলেন। জনগণকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি মার্কায় ভোট দিয়ে গণআন্দোলনের শক্তিকে বিকশিত করার আহবান জানান।
আপনার মতামত লিখুন :