প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২৬

এমপি মন্ত্রীরা দুর্নীতি না করলে দেশে আর দুর্নীতি হবে না – ওমর আলী রাজ

সাইফুল ইসলাম নিশাত কবিরহাট :
এমপি মন্ত্রীরা দুর্নীতি না করলে দেশে আর দুর্নীতি হবে না,আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী-৫ আসনের স্বতন্ত্র এমপি পার্থী ওমর আলী রাজ গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে গণসংযোগ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওমর আলী রাজ বলেন,এমপি মন্ত্রীরা দুর্নীতি না করলে দেশে আর দুর্নীতি হবে না,আমি ছোটবেলা থেকে আমেরিকাতে পড়াশোনা করেছি এবং আমেরিকাতে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাংলাদেশে এসেছি আমার সৎভাবে অর্জিত আয়ের অংশ মানব সেবায় খরচ করতে চাই। দীর্ঘ ১০ বছর এ এলাকায় আমি দান অনুদান করে যাচ্ছি।’

এলাকার বেকার যুবকদেরকে কর্মসংস্থানের জন্য বিনা পয়সায় কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করেছি। আমি নির্বাচিত হলে এই এলাকায় অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি করতে কাউকে দেবো না।’

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারি সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাল্লাহ। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা রাজনীতি করুক আমি চাই না। আমি এই এলাকায় মেধাবী ছেলে মেয়েদের মেধা বিকাশের জন্য বৃত্তি পরীক্ষা চালু করেছি।’ ,এসময়ে রাজ বলেন এমপি মন্ত্রীরা চাইলে দেশের সকল দুর্নীতি মুক্ত করতে পারে।
কেউ যুবসমাজকে চাঁদাবাজ, দখলবাজ, অস্ত্রবাজ বানাবে-আমরা তা সহ্য করব না।যুবকদের আমরা বুকে টেনে নেব। তাদের হাতে সম্মানের কাজ তুলে দেব। যুবকদের বেকার ভাতা নয়, তাদের দক্ষ কারিগর হিসাবে গড়ে তুলব। তারাই বাংলাদেশ গড়ে দেবে। আমরা বিশ্বাস করি, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ জাম্প দিয়ে সামনে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন মোটর সাইকেল মার্কা আমি নির্বাচিত হলে নোয়াখালী -৫ আসনে চাঁদাবাজ নির্মূল করব। আশা রাখি ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। চাঁদার কবল থেকে মুক্তির জন্য আমরা নির্দয় নিষ্ঠুর হব।

বিগত দিনগুলোতে আমার বাপ দাদারা মানুষের সাথে ছিল সাহায্য সহযোগিতা করেছিল,আমি তাদেরই বংশধর,আমি আমেরিকা থেকে ছুটে এসেছি এই মানুষ গুলোর কথা চিন্তা করে, তাদের সেবা করতে,তাছাড়া সাধারণ মানুষ আমাকে খুব সহজে আপন করে নিচ্ছে, এই নির্বাচনে খুব সারা পাচ্ছি।

আরও পড়ুন

  • . এর আরও খবর