
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ দেশে ফিরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
বুধবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৭টায় অবতরণ করেন। পরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা মোরসালীন হোসাইন শামীম।
এছাড়াও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ফজলুল করিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা তৌহিদ আলম সোহাগসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
আপনার মতামত লিখুন :