• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২৬

১২ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের

লক্ষ্মীপুর প্রতিনিধি :

১২ বছর আগে গুম হওয়া লক্ষ্মীপুরের বিএনপি নেতা ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় হাজিরপাড়া ইউনিয়নবাসী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের হাজিরপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার এবং সন্তান ইমন ওমর।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইব্রাহীম হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস শহীদ, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি নিজাম হোসেন, সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাস্টার, আয়কর আইনজীবী এডভোকেট কাজী নিজাম, থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহমান টিংকু, সদস্য জিসান সরোয়ার, মিজানুর রহমান শিমুল, আমজাদ ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনকারীরা জানান, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে ওমর ফারুক নিখোঁজ আছেন। তারা ওমর ফারুককে জীবিত ফেরত চান। যদি তাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে তার মৃতদেহেরও সন্ধান চান।

আরও পড়ুন

  • . এর আরও খবর