
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী-৫ (কবিরহাট- কোম্পানীগঞ্জ) আসনে ও কবিরহাট উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে যৌথ বাহিনী মাঠে নেমেছে। সারা দেশে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, হাট-বাজারে চলছে যৌথ বাহিনীর মহড়া দিয়েছে।
৫ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ০৯টা থেকে মেজর ওয়াসিম ও মেজর সানজিদার নেতৃত্বে কবিরহাট উপজেলা ভবনের সামনে থেকে শুরু হয়ে কবিরহাট পৌরসভা অশ্বদিয়া, নেয়াজপুর সহ আশপাশের এলাকায় মহড়া পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা মহড়ায় অংশ নেয়।
মহড়ার পাশাপাশি যৌথ বাহিনীর সদস্য ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করেন, এসময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর ওয়াসিম বলেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট প্রয়োগের জন্য উৎসাহিত করছি এবং তাদেরকে আরো বলবো আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন আমরা আপনাদের পাহারায় আছি আপনারা কোন রকম ভয় পাবেন না নির্ভয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের আশপাশে টহল দেন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেন। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির ধারাবাহিকতায় তাৎক্ষণিক পদক্ষেপের মহড়া দেওয়া হয়।
কবিরহাট থানার ওসি নিজামউদ্দিন,ও পুলিশ পরিদর্শক তদন্ত মঞ্জুর আলম বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন সরকার। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রকার পরিস্থিতি মোকাবিলা করবে।
অন্য দিকে যৌথ বাহিনীর মহড়া দেখে সাহস যুগেছে ভোটার দের মনে। কবিরহাট বাজারের ব্যবসায়ী খোকন বলেন আমরা এই যৌথ বাহিনীর মহড়া দেখে ভালো লাগছে, বিগত আমলে নির্বাচন যেমন হয়েছে এমন যেন না হয়, এই জন্য প্রশাসনকে শক্ত অবস্থানে থাকতে হবে।
আপনার মতামত লিখুন :