• ঢাকা
  • শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২৬

সোনাইমুড়ীতে প্রগতি শিশু কাননের বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের নগরপাড়ায় অবস্থিত প্রগতি শিশু কানন নগরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোঃ ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, জয়াগ কলেজের সাবেক বিদ্যুৎসাহী সদস্য এবং শরীফ উল্ল্যাহ পাটোয়ারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপজেলা বিএনপির জন্য আহ্বায়ক  আবদুল গনি পাটোয়ারী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সদস্য জনাব শামসুল আলম মাসুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ কাদের কামাল, জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অভিভাবক সদস্য জনাব সাহেদ হোসেন বাবলু, বিশিষ্ট সমাজসেবক জনাব রেজাউল করিম হুমায়ুন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রেমিটেন্স যোদ্ধা জনাব মঞ্জুর হোসাইন আলভী, বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ খোরশেদ আলম, মাহামুদুর হাসান শ্রেষ্ঠ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবদুর রহমান পাটোয়ারী এবং বিশিষ্ট সমাজসেবক জনাব আবদুল মান্নান ভুইয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইউসুফ নবী ও জনাব বাবুল মিজি।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে সহায়ক।

আরও পড়ুন

  • . এর আরও খবর