
উপজেলা প্রতিনিধি, সদর :
জ্ঞানই মুক্তি, আগামী দিনের ভিত্তি এমন প্রতিপাদ্য স্লোগান নিয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬। জেলা গণগ্রন্থাগার সোনাপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মুহম্মদ কাজী রফিক উল্লাহ, বিশিষ্ট লেখক গবেষক ও ইতিহাসবিদ মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী লাইব্রেরিয়ান মো. ইকবাল আহম্মদ । আলোচনা শেষে আয়োজিত কর্মসূচিতে বইপাঠ, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকাতে কেন্দ্রীয় লাইব্রেরী স্থাপনকে স্মরণীয় করে রাখার জন্য ২০১৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :