
উপজেলা প্রতিনিধি, সদর :
পৌর বার্ড নার্সিং স্কুলে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া ও পিঠা উৎসব–২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রহমান।
পিঠা উৎসবের উদ্বোধন করেন সমাজসেবক ও ব্যবসায়ী ফিরোজ আলম মতিন এবং বিশেষ অতিথি চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. ফাহমিদা খাতুন পদ্ম।
এবারের পিঠা উৎসবের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সঙ্গে দলগতভাবে তাদের মায়েদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠার প্রদর্শনী। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্কুলের সভাপতি ও মুক্তিযোদ্ধা মমতাজুল করিমের সভাপতিত্বে। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি ও পৌর বার্ড নার্সিং স্কুলের অধ্যক্ষ আবুল কাশেম।
সার্বিক সঞ্চালনায় ছিলেন ওবায়দুল্লাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সভাপতি ও পৌর বার্ড স্কুলের সহ-সভাপতি ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ শহিদুল ইসলাম কিরণ, সোনাপুর কলেজের সাবেক জিএস জাকের হোসেন দুলাল, ব্যবসায়ী জাকের হোসেন ভুট্ট, স্কুলের সাবেক শিক্ষার্থী উম্মে সালমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে ছিল দলগত পিঠা প্রদর্শনী, ‘যেমন খুশি তেমন সাজো’, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট খেলাসহ নানা আয়োজন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :