প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২৬

শিবপুর দরবার শরীফে তিনদিন ব্যাপি ওরস শরিফ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
সুধারামে ঐতিহ্যবাহী শিবপুর দরবার শরীফে নানান আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় মহান ২০ মাঘ তিন দিন ব্যাপি বাৎসরিক পবিত্র ওরস শরিফ সমাপ্তি হয়েছে। জেলার সদর উপজেলার খলিফার হাট শিবপুর দরবার শরীফের মহান প্রতিষ্ঠাতা ওলিয়ে কামেল শাহেনশাহে বেলায়েত শাহ আবদুল আজিজ হক শিবপুরি (রহ.) প্রতিষ্ঠিত মহান ২০,২১ ও ২২ মাঘ ২,৩ ও ৪ঠা ফেব্রুয়ারী ২০২৬ ইং মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন ব্যাপী ওরস শরিফে দেশের বিভিন্ন জেলা থেকে অর্ধ লক্ষ ভক্ত অনুসারী অংশ নিয়েছে। এর আগে ১৯ মাঘ সোমবার রাত ১২.১ মিনিটে রওজা শরীফে গিলাফ প্রদানের মাধ্যমে পবিত্র ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

মহান ২০ মাঘ তিন দিন ব্যাপী বাৎসরিক পবিত্র ওরস শরিফে ব্যাপক কর্মসূচির মধ্যে কোরানখানী পাঠ, নাতে রাসুলে (দঃ) পেশ,দুরুদ শরীফ,মিলাদ, কেয়াম, হামদ,নাত পাঠ, জিকির, ছেমা কাওয়ালী, প্রিয় নবী (দঃ) ও ওলি-আল্লাহগনের জীবনি আলোচনাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে শিবপুর দরবার শরীফের অসংখ্য আশেক ভক্ত অনুসারী নোয়াখালী শিবপুর দরবার শরীফের ওরসে অংশ নিয়েছে।

মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ও মহান ওলি আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওলি প্রেমিক ভক্তরা নোয়াখালী শিবপুর দরবার শরীফে ৩ দিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরস শরিফে অংশ নিয়েছে। শিবপুর দরবার শরীফ থেকে প্রকাশিত আল সূফী বার্তা সম্পাদক মোঃ রাসেদ বিল্লাহ চিশতি বলেন, ইতিহাস ঐতিহ্যের অংশ নোয়াখালী জেলার সুপরিচিত শতাব্দীর আলোচিত মহান শিবপুর দরবার বেলায়েত জগতের এক প্রাণকেন্দ্র। এখানে সবাই মনের টানে আসে। ভোলা বরিশাল শরিয়তপুর, ফরিদপুর, ঢাকা, চাঁদপুরসহ অসংখ্য জেলার ভক্ত অনুসারী আজকে এ দরবারে উপস্থিত। তিন দিন ধরে ভক্ত অনুসারীদের মাঝে তোবারক বিতরণ হচ্ছে। এ মহান ওলি হক শিবপুরি বাবার দেশ ব্যাপী অসংখ্য খলিফা রয়েছে। সেসকল দরবার শরীফের ভক্তদের সম্মিলিত প্রচেষ্টায় শিবপুর মাজার পুনঃ নির্মাণ হচ্ছে। ওরসে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নোয়াখালী জেলা প্রশাসন থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছি। সুশৃঙ্খল ব্যবস্থায় ওরস উদযাপন হওয়ায় সকলকে ধন্যবাদ।

আরও পড়ুন

  • . এর আরও খবর