
উপজেলার প্রতিনিধি, সদর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর সুবর্ণচর) সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত কেন্দ্রীয় নেতা মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়ন তাতী দলের আয়োজনে উঠান বৈঠকে ধানের শীষ প্রতীকে স্লোগানে গনজোয়ার দেখা দিয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকায় সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড দিঘির পাড়ে কালাদরাপ ইউনিয়ন তাতীদলের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তাতীদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ মিঞা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাফর উদ্দিন, সঞ্চালনায় ছিলেন আবুল কালাম মেম্বারসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কালাদরাপ ইউনিয়ন তাতীদলের সভাপতি খলিলুর রহমানের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক নেতাকর্মীদের অংশ গ্রহণে বিশাল সমাবেশে রুপ নিয়েছে। তাতীদলের সভাপতি খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, এবার সারা দেশে ধানের শীষের জোয়ার উঠছে। ইনশাল্লাহ- আমাদের নেতা মো. শাহজাহান ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে সদর উপজেলাতে উন্নয়নের জোয়ার বইবে।আইনশৃঙ্খলার উন্নয়নে, কিশোর গ্যাং নির্মূলে বয়োজ্যেষ্ঠদের নিয়ে সমাজ উন্নয়নে সর্বত্র কাজ করা হবে।
আপনার মতামত লিখুন :