প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের বিনিময় জান্নাতের টিকেট বিক্রি বন্ধ হোক – হাসান আহমেদ

দাগনভূঞা প্রতিনিধি :
কিছু প্রার্থী পুরুষ ও মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে জান্নাতের টিকেটের লোভ ও জাহান্নামে ভয় দেখিয়ে ভোট চাচ্ছে। কোরআনের সভার নামের নামে বিভিন্ন গোপন বৈঠক করে মানুষকে বোকা বানাচ্ছে। তিনি সাধারণ মানুষকে এই ধর্মের নামে উগ্র ধর্ম ব্যবসায়ী থেকে নিজেদের মুক্ত থাকার অনুরোধ করেন।

সাথে সাথে তিনি প্রশাসনকে অনুরোধ করেন রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করতে এবং এই সমস্ত উগ্র সাম্প্রদায়িক অপশক্তি থেকে মানুষকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ করতে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদ আপেল প্রতীকের সমর্থনে দাগনভূঞা বাজারে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন।

গণমিছিলটি দাগনভূঞা পৌর শহরের হাসপাতাল মোড়-ফাজিলের ঘাট রোড থেকে মিছিলটি বের হয়ে বসুরহাট রোড, ডাকবাংলো সড়ক, চৌমুহনী রোড় ও ফেনী রোডে প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে শেষ হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার সভাপতি মোশাররফ হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক নুরুল আবসারসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর